চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযান শেষে পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে চন্দ্রঘোনা থানাধীন কারিগরপাড়া এলাকা থেকে মো. আবু তালেব সাদ্দাম (২৮) নামের ওই আসামীকে আটক করা হয়। তিনি কারিগরপাড়ার আব্দুস সালামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ওসি আরও বলেন, আসামির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় জিআর-৩৯৬/২০ নম্বর মামলায় পরোয়ানাভুক্ত ছিলেন। গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।