চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির।
সংগঠনটি ভিপি পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে মো. শাফায়াত হোসেন ও এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিককে মনোনয়ন দিয়েছে।
ছাত্রদলঘোষিত প্যানেলের খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম; সহখেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে জয় বড়ুয়া; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. মোজাম্মেল হক; সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে শহীদুল কায়সার; দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূঁইয়া; সহদপ্তর সম্পাদক পদে শাহরিয়ার উল্লাহ ফাহাদ; ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান; সহছাত্রী কল্যাণ সম্পাদক পদে শাফকাত শফিক; বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মো. ওজায়ের হোসেন; গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ; সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান; স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন; ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী; যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. সায়েম উদ্দিন আহমেদ; সহযোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইয়াসিন আরাফাত; আইন ও মানবাধিকার সম্পাদক পদে আবদুল্লাহ আল সাকিব এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো. জাবেদ নির্বাচন করবেন।
এ ছাড়া সদস্য পদে ফয়সাল প্রান্ত, মিজান মিয়া, নুসরাত জাহান, এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন প্রার্থী হয়েছেন।
২৮টির পদের মধ্যে ২৬টি পদে প্রার্থী দিয়েছে ছাত্রদল। এর আগে বিচ্ছিন্নভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র জমাদানের শেষ সময়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।