চুনতির ১৯ দিনব্যাপী সীরত মাহফিল শুরু ৪ সেপ্টেম্বর

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিল আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ উপলক্ষে শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সীরত ভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সীরত কমিটি।

এ সময় জানানো হয়, হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ রহ. প্রকাশ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তীত ১৯ দিনব্যাপী সীরত মাহফিল প্রতিবছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে ২৯ তারিখ শেষ হয়। তারই ধারাবাহিকতায় মাহফিলটি এ বছর ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ তারিখ দিবাগত রাত ফজরের নামাজের পূর্বে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

মতবিনিময় সভায় মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মিডিয়া উপ-কমিটির আহবায়ক শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা হাফিজুল ইসলাম নিজামী। অন্যদের মধে বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য কাজি আরিফুল ইসলাম প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।