ছাত্রদলের নেতাকর্মীরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।
বুধবার (১৬ জুলাই) মিরসরাই উপজেলা ছাত্রদলের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে শহীদ ওয়াসিম, শহীদ আবু সাঈদসহ নিহত শহীদদের স্মরণে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
নুরুল আমিন বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারেক রহমানের আহ্বানে ছাত্রদল ও ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রতিহত করেছে। ইতিহাস সাক্ষী, স্বাধীনতা সংগ্রামসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই ছাত্র সমাজ।
তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালালেও জনগণ জাতীয়তাবাদী শক্তির পাশে রয়েছে।
এর আগে সকাল ১১টায় ছোট কমলদহ বাজার থেকে একটি র্যালি বের হয়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
নিজামপুর বিশ্বিবদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে এবং মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমনের যৌথ সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলাহ আল নোমান। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সালমান হায়দার। আরো বক্তব্য রাখেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ।



মন্তব্য নেওয়া বন্ধ।