‘জামায়াতের অফিস হবে বহুমুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দু’

জামায়াত ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি একটি আদর্শিক সংগঠন। তাই তাদের অফিসও অন্যান্য রাজনৈতিক দলের অফিসের মতো নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি থানা জামায়াতের নতুন অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “জামায়াতকে অনেকে শুধু রাজনৈতিক দল মনে করেন। অবশ্যই এটি একটি রাজনৈতিক দল, তবে একই সঙ্গে একটি আদর্শিক দল। আমাদের বহুমুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে এই অফিস।”

উদ্বোধক হিসেবে বক্তব্যকালে উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার। তিনি বলেন, “আগামী দিনে জামায়াত ইসলামী সরকার গঠন করবে। সেজন্য ফটিকছড়ি আসনকে ডা. শফিকুর রহমানকে উপহার দিতে হবে। সে লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের বিজয় কেন্দ্র দখল করে হবে না; কারণ কেন্দ্র দখলের ইতিহাস জামায়াত ইসলামী’র নেই। কেন্দ্র দখলের ইতিহাস যাদের আছে, তাদের মাথায় শুধু সেই ভাবনাই ঘোরাফেরা করে। ফটিকছড়ির মানুষ তাদের প্রতিহত করবে—তারা কেন্দ্র দখল করতে পারবে না।”

থানা আমির নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব গোলাম হোসেন ও ছাত্রশিবিরের উত্তর জেলা সভাপতি মোহাম্মদ শওকত আলী।

ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভূজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাবেক থানা আমীর নাজিমুদ্দিন সিকদার ও নুরুল আলম আজাদ, উত্তর জেলা শিল্প–বাণিজ্য শাখার সভাপতি আব্দুর রহিম, এডভোকেট ইসমাঈল গনি, এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূসসহ আরও অনেকে।

মন্তব্য নেওয়া বন্ধ।