জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান পাউবোর জমিতে আশ্রিতরা

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র কাছে স্মারক লিপি প্রদান করেছেন চট্টগ্রামের আনোয়ারায় পাউবোর জমিতে আশ্রিত থাকা সাড়ে ৪শত পরিবার।

সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের আগে বৈরাগ ইউনিয়নের মেরিন একাডেমি থেকে শাহাদাতনগর এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে এই স্মারক লিপি প্রদান করেন। এরআগে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

স্মারক লিপি সূত্র জানায়, পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ৪০০ পরিবার ইতিমধ্যে বাস্তুহারা এবং পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বসবাসরত থাকাবস্থায় সড়ক ও জনপথ বিভাগ রাস্তা সংস্কারের জন্য ২৯ ফুট জায়গা ছেড়ে দিতে বলায় তারা ২৯ ফুট জায়গা ছেড়ে দেয়। এসব জমিতে বসতঘর ছাড়াও মসজিদ, মাদ্রাসা, কবরস্থান রয়েছে। কবরস্থানে তাদের পূর্ব পুরুষদের কবর এবং মসজিদে এলাকার লোকজন নামাজ আদায় করে। এসব পরিবারের প্রায় ৩০০ ছেলে মেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে আসছে বলেও উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে, ন্যায় বিচার ও মনবতার স্বার্থে ভূমিহীনদেন পুনর্বাসনের দাবী জানান।

উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে গত শনিবার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মেরিন একাডেমি থেকে শাহাদাতনগর এলাকায় ভূমিহীন ও গৃহহীনরা মিছিল ও মানববন্ধন করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।