কক্সবাজারের টেকনাফে একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। আজ শনিবার সকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্কের ভেতরের একটি পুকুরে চালানো যৌথ অভিযানে এসব সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুকুরের পানির নিচে একটি বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে ১০টি হ্যান্ড গ্রেনেড ও সমসংখ্যক ডেটোনেটর উদ্ধার করা হয়। এ ছাড়া পুকুরপাড়ে বিক্ষিপ্তভাবে রাইফেলের ২৭টি গুলি ও পিস্তলের ২টি গুলি পাওয়া গেছে। সঙ্গে উদ্ধার করা হয় ২ লিটার দেশি মদ।
অভিযান চালানোর সময় ঘটনাস্থলে কয়েকজনকে দেখা গেলেও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে কেউ আটক হয়নি। তবে কারা এসব অস্ত্র ও বিস্ফোরক লুকিয়ে রেখেছিল। তা খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।



মন্তব্য নেওয়া বন্ধ।