দক্ষিণ এশিয়ায় শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি, আস্থা ও পারস্পরিক সহযোগিতা জোরদারে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনার জন্য নয়াদিল্লিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ভারতি বিদ্যাপীঠ এডুকেশনাল কমপ্লেক্সের নতুন দিল্লি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সম্মেলনের বিষয় ছিল “দক্ষিণ এশীয় দেশগুলোতে শান্তি রক্ষা ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এম হুদা। প্রধান অতিথি ছিলেন এসজিএফ প্রেসিডেন্ট রাজু লামা, সঙ্গে ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথি ও সার্কভুক্ত দেশের সাংবাদিক, গবেষক ও শিক্ষাবিদরা।

সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আসিফ হাসান নবী মূল প্রবন্ধে বলেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বর্তমানে স্থবির। এই পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্বশীল রিপোর্টিং আস্থা ও সংলাপ গড়ে তুলতে সাহায্য করতে পারে। তিনি আরও উল্লেখ করেন, ডিজিটাল যুগে ভুয়া খবর ও অপপ্রচার আঞ্চলিক শান্তির জন্য বড় হুমকি, তাই তথ্য যাচাই ও নৈতিক সাংবাদিকতা অত্যন্ত জরুরি।

সভায় আলোচকরা বলেন, পেশাদার মান উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে সহায়ক হবে। এছাড়াও, পিস জার্নালিজম চর্চা বাড়ানো ও সাংবাদিকদের মধ্যে দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।