খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। লংগদুগামী একটি মোটরসাইকেল ও দীঘিনালামুখী ঢাকা মেট্রো-ট ১৪-৯৩৯০ নম্বরের একটি ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
আহতদের একজন হলেন দীঘিনালার বড় মেরুং ইউনিয়নের জালবান্দা গ্রামের শান্তিময় চাকমার ছেলে দীপন চাকমা (২৫)। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে গেছে। আহত দুইজনই মোটরসাইকেলে ছিলেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।



মন্তব্য নেওয়া বন্ধ।