দীঘিনালায় নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ঘরে প্রবেশ করে এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. হারুনুর রশিদ (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকার বাসিন্দা এবং মো. মমতাজ আলীর ছেলে।

রোববার (১১ মে) দুপুরে ধর্ষণের শিকার হওয়া নারী নিজেই দীঘিনালা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি তার ভাইয়ের বন্ধু হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। সেই সূত্র ধরেই ভুক্তভোগী নারীর সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০)-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।