দুর্গম পাহাড়ি পাড়ার ৩০ বছরের পানি সংকট দূর করলো সেনাবাহিনী

রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম পাহাড়ি দাদীপাড়ায় দীর্ঘ ৩০ বছরের পানি সংকটের অবসান ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। লংগদু জোনের উদ্যোগে সমতল থেকে প্রায় ২০০ ফুট উঁচুতে অবস্থিত এ পাহাড়ি পাড়ায় রিং টিউবওয়েল স্থাপন করে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছিলেন। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ তাদের জীবনে আশার আলো এনে দিয়েছে।

জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, পাহাড়ি জনপদে শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।