চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী দুর্নীতি ও বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায়, যেখানে থাকবে ন্যায়বিচার, সুশাসন, সমঅধিকার, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা।
বুধবার (২৩ এপ্রিল) ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে থানা জামায়াতে ইসলামীর আয়োজিত দাওয়াতি গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সৎ ও আল্লাহ ভীরু শাসক প্রতিষ্ঠা করতে চাই। অতীতে বিভিন্ন দলের শাসন দেখেছি, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। দুর্নীতি বেড়েছে, রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার হয়েছে।
তিনি আরও বলেন, যারা অতীতে ক্ষমতায় ছিল, তারাই বিদেশে সম্পদ পাচার করেছে। তারা জনগণের সেবক নয়, ছিল শোষণকারী। তাদের লক্ষ্য শুধুই লুটপাট। গণসংযোগে তিনি স্থানীয় জনগণকে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি এজহারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীন নাজিমুদ্দিন ইমু, সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি গাজী বেলাল উদ্দিন, সেক্রেটারি আবু জাফর, লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান, যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, পাইন্দং জামায়াতের সভাপতি সামী এরশাদ, ফটিকছড়ি পৌরসভার জামায়াতের সভাপতি জিয়াউল হক রুবেল ও সেক্রেটারি তারেকুল ইসলাম, জামায়াত নেতা দিদারুল আলম, সাইরান কাদের চৌধুরী প্রমূখ।



মন্তব্য নেওয়া বন্ধ।