নগরীর দেওয়ানহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে পোস্তার পাড় অছি শাহ মাজার এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ারসার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় আধাঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পাঁচটি দোকান পুড়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হিসেবে স্থানীয়রা বলছেন রেললাইনের পাশে একটি মোটরসাইকেলের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত।
এমএইচকে


