নতুন উপাচার্য পেল চবি, রাবি, জবিসহ যেসব বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে উপাচার্য (ভিসি)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শীর্ষ পদে এসেছে পরিবর্তন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে প্রফেসর রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেসর মো. সিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রফেসর মো. নুরুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর মো. মাসুদ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফেসর মো. ফোরকানকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ড. মো. ফরিদুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মামুন আহমেদ। এর আগে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে এই ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, বিভিন্ন ক্যাটাগরিতে যারা সর্বোচ্চ পারফরম্যান্স করেছে তাদের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। উপাচার্য হিসেবে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখা হয়েছে, রাজনৈতিক যোগ্যতা না। কারো রাজনীতি করা না করা ব্যক্তিগত

মন্তব্য নেওয়া বন্ধ।