নানিয়ারচরে অবৈধ সিগারেট জব্দ

রাঙামাটির নানিয়ারচ উপজেলার ১৮ মাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার (১৩ আগস্ট) রাত ২টায় অভিযান পরিচালনার সময় একটি ট্রাকের মূল বডির নীচ থেকে অবৈধভাবে পাচারকৃত ভারতীয় ১ লাখ ৩৭ হাজার ৮শ শলাকা সিগারেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭৮ হাজার টাকা। পরে উদ্ধারকৃত সিগারেট নানিয়ারচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী জানায়, নানিয়ারচর সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আসিফুর রহমানের নেতৃত্বে ১৮ মাইল বাজার এলাকায় একটি বি-টাইপ টহল দলসহ একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।