নিয়োগবিধি সংশোধন, গ্রেড উন্নীতকরণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার বড়উঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্টেন্ট এসোসিয়েশন কর্ণফুলী উপজেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কর্ণফুলী শাখার সভাপতি এসএম কুদরাত ই খুদা রকি, সাধারণ সম্পাদক মো. আইয়ূব, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ, সহ সাংগঠনিক সম্পাদক আরফাত জাহানসহ স্বাস্থ্য সহকারীরা।
কর্মসূচিতে এসোসিয়েশনের কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি এসএম কুদরাত ই খুদা রকি বলেন, মাঠ পর্যায়ে কমর্রত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ ও টেকনিকেল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। তিনি বলেন, দ্রুত তাদের দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। প্রয়োজনে তারা সেবা প্রদানও বন্ধ রাখবেন।
এ সময় উপস্থিত ছিরেন, মোহাম্মদ ইউনুস, মকসুদুর রহমান, আলী আকবর, রাজু আহমদ, রাসেল হাসান, হাছিনা বেগম, তসলিমা বেগম, শামীমা আকতার, নাসিমা আকতার, আলতাজ বেগম, স্বাস্থ্য পরিদর্শক মোছাম্মৎ কামরুন্নাহার, কাজী শাহিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আকতার বানু, সফুরা বেগম, মুন্নি নন্দী, ফরিদা পারভিন প্রমুখ।



মন্তব্য নেওয়া বন্ধ।