‘পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে হবে’

আওয়ামী লীগ উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা চাই এই সরকার বিদেশে পাচার হওয়া টাকাগুলো পুনরুদ্ধার করুক। সেই সঙ্গে আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরু হোক।

সোমবার (২৬ মে) সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশনে এনসিপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা চাই রাষ্ট্রের সব প্রতিষ্ঠান জনগণের হাতে থাকুক। রাষ্ট্রীয় বাহিনীর হাতে আর কোনো সাধারণ নাগরিক বা তরুণ প্রাণ যেন ঝরে না যায়। আমরা চাই বাংলাদেশে আর কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে না আসুক।

এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়েরুল হাসান আরিফ এবং ফটিকছড়ি উপজেলার প্রতিনিধি মোহাম্মদ একরামুল হক প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।