পাহাড় ধসে সাজেকে আটকা পর্যটক

ভারী বর্ষণের ফলে পাহাড়ি জেলা রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার রাতভর অতিবৃষ্টির কারণে পাহাড় ধস্ হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে স্থানীয়রা এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। তিনি বলেন, যান চলাচল বন্ধ থাকার কারণে সাজেকে চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

তিনি আরও বলেন, গতরাতে ভারী বর্ষণের ফলে সাজেক–বাঘাইহাট সড়কের চাইল্ল্যাতলী, চম্পকনগর সহ বিভিন্ন এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। এক স্থানে ধসে পরা মাটির পরিমাণ বেশি হওয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে মাটি সরানোর জন্য ভেকু পাঠানো হচ্ছে। মাটি সরানো সম্পন্ন হলেই যান চলাচলা স্বাভাবিক হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।