চট্টগ্রামের কর্ণফুলীতে থানা পুলিশের অভিযানে ১১ মামলার আসামী ডাকাত মো. জসিম উদ্দিন প্রকাশ টোয়েন্টি জসিমকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) বিকেলে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে উত্তর বন্দর এলাকার মৃত নসু মিয়া প্রকাশ নজু মিয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে আনোয়ারা, কর্ণফুলী ও পটিয়া থানায় অস্ত্র, ডাকাতি, দুস্যতা, মাদকসহ ১১টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।