পেশাদার সাংবাদিকদের ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের আয়োজনে প্রীতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে।

বুধবার দুপুরে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা-বাঁশখালী) সার্কেল মো. সোহানের রহমান সোহাগ টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন। এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য এবং চারদলের টিম ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার বটতলী হযরত শাহ্ মোহছেন আউলিয়া টার্ফে টুর্নামেন্টের উদ্বোধনী এবং শনিবার সন্ধ্যা ৭ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত টানেল, দেয়াং, সাঙ্গু ও ইছামতি দল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।