চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে রোশাইপাড়া পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও আজিমুশশান মিলাদ মাহফিল সোমবার (১৩ অক্টোবর) সকালে মাদ্রাসার নতুন ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফতুন্নুর আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম।
মাদ্রাসার সহকারী অধ্যাপক কুতুব উদ্দিন ও সহকারী শিক্ষক মোজাহেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন মাদ্রাসার দাতা সদস্য এমদাদুল হক খোকন, প্রতিষ্ঠাতা সদস্য আকতার হোসেন, অভিভাবক সদস্য মাওলানা আলী শাহ নেছারী, সদস্য আশরাফুল হক হারুন,সাবেক বিদোৎসাহী সদস্য আবু তাহের মেম্বার,সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, হাজী হারুনুর রশিদ,মোহাম্মদ শরীফ,গ্লোবাল ইসলামী ব্যাংক,সরফভাটার শাখার ম্যানাজার মোহাম্মদ শাহাজাহান,রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান,মহাসচিব ইমরান হোসাইন পিয়ারু, ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আলম, সহকারী অধ্যাপক শরীফ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা এস এম মঈন উদ্দিন, মাওলানা মোহাম্মদ শরীফ, প্রভাষক মাওলানা আনোয়ার হোসাইন,নুসরাত জাহান চৌধুরী,সালেহা আকতার, মাওলানা মিসবাহ উদ্দিন,মাওলানা শরীফ আনসারী, মাওলানা আবদুল কাদের রেজভী,হামিদা আকতার, মাস্টার রফিকুল ইসলাম,মাস্টার সাইদুল আলম, মাওলানা আবদুল কাদের,মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান,মাওলানা মুহাম্মদ এয়াকুব,মাওলানা মুহাম্মদ হাসান মঈন উদ্দিন,মাস্টার মুহাম্মদ হোসেন,আরফান আলী, রিনা আক্তার,রনি আকতার, মাওলানা মুহাম্মদ জকরিয়া, খোরশেদ আলম, দেলোয়ার হোসাইন, কাউছার মিয়া প্রমূখ। পরে মিলাদ ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।


মন্তব্য নেওয়া বন্ধ।