নবগঠিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা ছাত্রদল। এ মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বুধবার (৪ জুন) দুপুরে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক হয়ে বিবিরহাট বাজারে কয়েকটি গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে এশিয়া প্লাজার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে নতুন কমিটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসময় বক্তারা বলেন, ‘নবগঠিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটিকে আমরা স্বাগতম জানাই। তকি- রুবেল পরিষদ একটি সেরা পরিষদ। এই কমিটি ছাত্রদলের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।’
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক দিকনির্দেশনায় নেতাকর্মীদের সুশৃঙ্খল ও সুসংগঠিত থাকার আহবান জানান বক্তারা।
প্রসঙ্গত, গতকাল তকিবুল হাসান চৌধুরী তকিকে সভাপতি এবং সরোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন মেসি সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ বেলাল উদ্দিন মুন্না যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পায়।



মন্তব্য নেওয়া বন্ধ।