চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ মে) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন জিয়া।
বিদ্যালয়ের শিক্ষক বিকাশ কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক সালাউদ্দিন জিকু, সাংবাদিক ইউসুফ আরফাত, সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সিনিয়র শিক্ষক নিপু বড়ুয়া, সেবিকা বড়ুয়া, ফরিদ উজ্জামান, প্রিয়াঙ্কা সুশীল, মো. শাহজাহাল ও উম্পি বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে বিদ্যালয়ের ৭৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পল্লবী খাস্তগীর বলেন, এই দেশ দুর্নীতিতে ভরে গেছে। এ কথা ভাবতেই অবাক লাগে। সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে জাতি স্বাধীনতা অর্জন করেছিল, তা যেন বিফলে না যায়। সাম্প্রতিকের জুলাই বিপ্লব আমাদের শিক্ষা দিয়েছে—আমাদের দেশকে আমরাই দুর্নীতিমুক্ত করব। এই হোক আজকের আমাদের সবার অঙ্গীকার।



মন্তব্য নেওয়া বন্ধ।