ফটিকছড়িতে প্রয়াত নেতাদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রয়াত নেতাদের স্মরণে থানা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে ফটিকছড়ি থানা কার্যালয়ে জামায়াতের রুকন প্রয়াত জি.এম. ইলিয়াস, দিদারুল আলম হেলাল এবং মফিজুর রহমানের র রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জাব্বার। থানা জামায়াতের আমীর নাজিম উদ্দিন ইমু সভাপতিত্বে ও ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসীমউদ্দীন আজাদ, থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাইল গনিসহ থানা জামায়াতের শুরা সদস্যসহ অন্যান্য দায়িত্বশীলগণ।

বক্তারা, প্রয়াত নেতাদের ইসলামী আন্দোলনে অবদান, তাঁদের ত্যাগ-তিতিক্ষা ও নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা সভা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।