চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন মাইজভান্ডার সড়কে অবস্থিত মাবিয়া বেকারি এন্ড সুইটস ও নুর বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।
এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মূল্য না লেখা এবং খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে মাবিয়া বেকারি এন্ড সুইটসকে এক লাখ টাকা এবং নুর বেকারিকে পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন ফটিকছড়ি থানা পুলিশ।
জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।



মন্তব্য নেওয়া বন্ধ।