`তোমরা হবে স্বপ্নে রাঙা সর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’—এই প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়ির দ্বীনি বিদ্যাপীঠ হেয়াঁকো রহমানিয়া দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) উপজেলা বীর মুক্তিযোদ্ধা শহীদ জহুরুল হক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আলমগীর হোসাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, একাডেমি সুপারভাইজার মো. আকরাম হোসেন, মাদ্রাসা সুপার মাওলানা জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আব্দুল হান্নান, রফিক সরকার, এবিএম সিদ্দিক, মাওলানা মো. এনায়েত হোসেন, জসিম উদ্দিন, ফয়জুন্নেসা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ। শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। তোমাদের প্রতিভা ও মেধা দিয়ে দেশের নাম উজ্জ্বল করার প্রত্যাশা করি।”
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং মাদ্রাসার শিক্ষা উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।



মন্তব্য নেওয়া বন্ধ।