বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফটিকছড়ির বিএনপির নেতার শহিদুল আজম ফিরলেন স্বপদে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল আজমকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় পদে ফিরিয়েছে বিএনপি।

এর আগে, তাঁকে দলীয় শৃংখলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায় থেকে বহিস্কার করে দলটি। দলীয় সূত্রে জানা যায়, তাঁর আবেদন পর্যালোচনার পর সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে উভয়ের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, দলের নীতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে শহিদুল আজমকে বিএনপির কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

প্রাথমিক পদ ফিরে পাওয়ার ব্যাপারে শহিদুল আজম বলেন, ‘দলের সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। বিএনপি সবসময়ই ত্যাগী ও নিবেদিত কর্মীদের মূল্যায়ন করে আসছে, আমার সদস্য পদ পুনর্বহাল তারই প্রমাণ। আমি দলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে দলের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও দৃঢ়ভাবে কাজ করার অঙ্গীকার করছি। ফটিকছড়ির তৃণমূল বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

মন্তব্য নেওয়া বন্ধ।