বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া নামক স্থান থেকে ১২ জেলেসহ ১টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেল আরাকান আর্মি।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৩ হতে আনুমানিক ৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে জলসীমানা থেকে তাদের আটক করা হয়। ট্রলারটি শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার স্থানীয় জেলে সুলতান মাঝির বলে জানা যায়।

আটককৃতরা জেলেরা হলেন- মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। তারা শাহপরীরদ্বীপ বিভিন্ন এলাকার বাসিন্দা এবং একজন বালুকখালী এলাকার বলে জানা যায়।

শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে শাহপরীর দ্বীপের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক মিয়ানমার জলসীমানা দিয়ে আসার পথে আরাকান আর্মি দু’টি স্পিডবোট যোগে এসে ১২ জন মাঝিমাল্লাহসহ একটি মাছ ধরার ট্রলার আটক করার বিষয়টি জানিয়েছেন মাছ শিকার করে ঘাটে ফিরে আসা জেলেরা।

এদিকে, ৫ আগস্ট নাফনদীর নাজির পাড়া অংশ থেকে দুই জন জেলেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সর্বশেষ ১২ আগস্ট নিয়ে যায় ৫ জন জেলেকে।

বিস্তারিত আসছে….

মন্তব্য নেওয়া বন্ধ।