বান্দরবানের লামায় লোহার রড বোঝাই ট্রাক মিরিঞ্জা পাহাড়ের গভীর খাদে পড়ে গেছে। লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের মরা বাঙ্গালী টেক (১৭ মাইল) নামক স্থানে ট্রাকটি খাদে পড়ে।
শুক্রবার (২২জুলাই) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে নিশ্চিত করেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খাদে পড়ে যাওয়া ট্রাক উদ্ধার ও মালা মালের নিরাপত্তার জন্য পুলিশ সদস্য রাখা হয়েছে।
দূর্ঘটনায় গাড়ির চালক ও হেলপার দুজনই আহত হয়েছেন। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার সময় ড্রাইভার লাফিয়ে বের হয়ে যায়। হেলপার ভেতর থাকায় গুরুতর আঘাত পেয়েছেন। আহত ট্রাক ড্রাইভার নুরুল আলম আর হেলপার মোঃ রাজু।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলপার রাজুর ডান হাত, বাম পা ও হাতের আঙ্গুল ভেঙ্গে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, গাড়িটি রড নিয়ে চকরিয়া থেকে আসার পথে মরা বাঙ্গালী টেকের গভীর নিচে পড়ে যায়।
গাড়ির ধাক্কায় ১টি বৈদ্যুতিক খুঁটি ও ভেঙ্গে যায়। রাস্তায় যানচলাচল সচল রাখতে তার সরানোর কাজ করছে বিদ্যুৎ বিভাগকের কর্মীরা।



মন্তব্য নেওয়া বন্ধ।