চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়; এটি একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশের জনগণ মুক্ত হবে অন্যায়, দুর্নীতি ও দলীয় নিয়ন্ত্রণের কবল থেকে। আমরা চাই এমন একটি বাংলাদেশ,যেখানে প্রশাসন হবে জনগণের,বিচার হবে নিরপেক্ষ, আর গণতন্ত্র হবে মানুষের অধিকার। তারেক রহমানের এই ৩১ দফাই নতুন বাংলাদেশের ভীত রচনা করবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রোববার বিকেলে আনোয়ারায় বটতলী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা বিএনপি নেতা জসীমউদ্দীন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস.এম. ইমতিয়াজ করিম পিন্টু,বৈরাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন,বটতলী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম,আনোয়ারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ,সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেল ৩টা থেকে তিনি হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহ.)-এর মাজার জিয়ারত করে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার ও দলের নেতাকর্মীদের মঙ্গল কামনা করেন। এরপর তিনি বটতলী ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।



মন্তব্য নেওয়া বন্ধ।