বিএনপি ক্ষমতায় গেলে মত প্রকাশের স্বাধীনতা থাকবে : নুরুল আমিন

চট্টগ্রামের মিরসরাই আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন, বিগত সরকারের আমলে তাদের একটা বিষয় একটা বড় সমালোচনা ছিল যে, মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। আগামীতে বিএনপি ক্ষমতা গেলে সংবাদ পত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে মিরসরাই প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় নুরুল আমিন চেয়ারম্যান আরো বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, আমরা দল-মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই। ঠিক যেভাবে আজ থেকে দুই দশক আগে, বিএনপি সরকারের সময়, বাংলাদেশে মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারতো।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন নজরুল গবেষক ড. মু. কামাল উদ্দিন।

এ সময় মিরসরাই পৌরসভা বিএনপি সাবেক সদস্য সচিব জাহেদ হুসাইনসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।