দেশে চলমান নিম্মচাপের প্রভাবে গতরাত থেকেই ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। যার প্রভাবে চট্টগ্রাম – কাপ্তাই প্রধান সড়কের কিছু স্থানে গাছ ভেঙে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। শুক্রবার (৩০ মে) সকালে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস সদস্যরা উক্ত সড়কের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা, মরিয়ম নগর এলাকায় ভেঙে পড়া গাছ গুলো অপসারণ করে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে ভারী বর্ষণের ফলে কাপ্তাই উপজেলার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কাপ্তাইয়ের এক বসতবাড়িতে ভেঙে পড়েছে বড় গাছ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে ঘরে থাকা সদস্যরা। এছাড়া পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের আতংক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পাহাড়ি এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে চলে আসতে মাইকিং করা হচ্ছে।
কাপ্তাই উপজেলার নতুন বাজার ঢাকাইয়া কলোনী, রাইখালী, ওয়াগ্গা ও চিৎমরমের বিভিন্ন পাহাড়ি এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করতে শত শত পরিবার। তারা অনেকেই এখনো নিরাপদ আশ্রয়ে যাইনি। তাই তাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে প্রশাসনের মাইকিং চলছে।
ইতিমধ্যে কাপ্তাই উপজেলা নির্বাহী রুহুল আমিন বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শন করেছে। এ সময় তিনি বলেন, দ্রুত সময়ে যেন ঝুঁকিতে থাকা বসবাসকারী নিরাপদ আশ্রয়ে চলে যায়। এছাড়া উপজেলা প্রশাসন টিম সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে বলে তিনি জানান।



মন্তব্য নেওয়া বন্ধ।