রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আজ (মঙ্গলবার) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত হয় এক দোয়া মাহফিল।
মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সচিব বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের পাশে দাঁড়ানোর প্রত্যয় জানাচ্ছি।
দোয়া মাহফিল পরিচালনা করেন অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম। এতে মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।



মন্তব্য নেওয়া বন্ধ।