চট্টগ্রামে শরীফুল ইসলাম (৩৫) নামে মাদক মামলার এক বন্দি মারা গেছেন। শরীফুল ইসলাম সাতক্ষীরার জুরুল গাজীর ছেলে।
তিনি গত এক বছর কারাবন্দি। প্রথমে কক্সবাজার কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হলে বিভাগীয় কারা হাসপাতালে এবং পরে চমেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সোমবার (১৩ জুন) বেলা সোয়া ১১টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
জানা গেছে, শরীফুল একটি মাদক মামলায় ২০২১ সালের ২১ মে থেকে কক্সবাজার কারাগারে বন্দি ছিলেন। তিনি অসুস্থ হলে গত ২৪ এপ্রিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভাগীয় কারা হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
চমেক হাসপাতালে চিকিৎসায় তিনি সুস্থ হলে আবার তাকে কারাগারে পাঠানো হয়। এর মধ্যে আবারও অসুস্থ হলে শরীফুলকে গত ৫ মে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সোয়া ১১ টায় তিনি মারা যান।



মন্তব্য নেওয়া বন্ধ।