চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালামের (৫৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক গণমিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা জামায়াতের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক গণমিছিলের আয়োজন করা হয়। পুরাতন বিওসি এলাকা থেকে শুরু হওয়া ওই মিছিলের সামনের সারিতে ছিলেন মাওলানা আবুল কালাম। একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
মাওলানা আবুল কালাম উপজেলার পদুয়া তেওয়ারিখিল এলাকার বাসিন্দা। তিনি পদুয়া আইনুল উলুম ফাজিল মাদরাসায় সহকারী অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন।
এদিকে বুধবার (৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলার পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।