চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ গ্রামে ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত এ নির্বাচনী গণসংযোগে অংশ নেন স্থানীয় নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন কোম্পানি নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুজাউল হক, মো. মুফিজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, রবিউল হোসেন, বিএনপি নেতা আরিফ হোসেন, সদর ইউনিয়ন বিএনপির যুবদলের সদস্য সচিব আবু সালেক সোহেল, ছাত্রদলনেতা মো. শহীদুল ইসলামসহ এলাকার বিভিন্ন স্থরের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত স্থানীয়রা আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিনকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকলের সমর্থন ও সহযোগিতা চায়।
ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে যুবদলের সদস্য সচিব আবু সালেক সোহেল বলেন, ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান মিরসরাই বাসীর অংকার। দলের দুঃসময়ের নেতাকর্মীদের পাশে থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন। আজকে স্থানীয়রা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে গণসংযোগে অংশ নেন। উন্নয়নে স্বার্থে নির্বাচনী ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করতে সকলের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।



মন্তব্য নেওয়া বন্ধ।