মিরসরাইয়ে এক সপ্তাহের ব্যবধানে আবারো ডাকাতি

মিরসরাইয়ে এক সপ্তাহের ব্যবধানে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতে খইয়াছড়া ইউনিয়নের পূর্ব খইয়াছড়া গ্রামের ভেন্ডরপাড়া এলাকার কলিমুল্লাহ ভেন্ডর বাড়ি মোহাম্মদ হানিফের ঘরে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাত দলের সদস্যরা পরিবারের সদস্যকে জিম্মি করে ঘরে ৬ ভরি স্বর্ণ, নগদ ১৫ হাজার টাকা, ৩টি মুঠোফোন নিয়ে যায়। এর আগে গত শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে বিয়ের দিনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা বিয়ে বাড়ির অনুষ্ঠানে আসা অতিথিদের ও পরিবারের সদস্যদের ১৫ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে যায়।

ভুক্তভোগী হানিফ বলেন, পুরো মিরসরাইয়ের প্রত্যেক এলকায় রাতে চুরি হচ্ছে। সুযোগ বুঝে ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে নিছে যাচ্ছে। গতকাল রাতে ডাকাতদল দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যকে জিম্মি করে৷ পরে গামছা দিয়ে হাত মুখ ও চোখ বেঁধে রাখে৷ এরপর তাদের বেঁধে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘরের ভেতর ৬ জন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল।

রোজিনা আক্তার বলেন, বাড়িতে মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছে। আত্মীয় স্বজনরা সবাই আছে। ডাকাত দলের সদস্যরা রাতে অস্ত্র নিয়ে, মুখোশ পরে পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে রেখে তাঁদের সঙ্গে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার ও এক টাকা লুট করে নিয়ে যায়। এমন অবস্থা হলে মানুষ কি করবে।

ডাকাতি ঘটনা নিশ্চিত করে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার জানান, রাতে পুলিশের ১০টি টহল টিম কাজ করে। ডাকাত দলের সদস্যদের ধরার চেষ্টা চলছে।

মন্তব্য নেওয়া বন্ধ।