মিরসরাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও সমাবেশ

‘বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য যখন দেশ সংকটে পড়ে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ দেশের পাশে দাঁড়ায়, জনগনের পাশে দাঁড়ায়। আজ থেকে ১৭ বছর আগে যখন বাংলাদেশের গনতন্ত্র যখন হরণ করেছিল তখন আমাদের প্রিয়নেতা তারেক রহমান দেশ ও জাতির পাশে দাঁড়িয়েছে। তারেক রহমানের ১৭ বছরের অক্লান্ত পরিশ্রমের মধ্যদিয়ে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট।’

বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা বিগত ১৭ বছর প্রিয়নেতার নেতৃত্বে যে আন্দোলন করেছি গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সেই ভোট অধিকার এখনো আদায় করতে পারি নাই। আমাদের ভোট অধিকার প্রয়োগ হবে ইনশাল্লাহ প্রিয়নেতার নেতৃত্বে। অন্তবর্তীকালীন সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনকে বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। ৭১ এবং ২৪ এর পরাজিত শত্রুতা একত্রিত হয়ে গনতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এদিন বিকেলে মিরসরাই উপজেলা সদরে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহি উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মেজবাউল হক মানিক, বিএনপি নেতা মুছা চেয়ারম্যান, মোশাররফ হোসেন, নুরুল আলম মেম্বার, ইয়াছিন মিজান, রফিকুল ইসলাম, আজিজ মেম্বার, ইমাম হোসেন বাবলু, রফিকুল ইসলাম, মনজুরুল হক মঞ্জু, মিলন ভূঁইয়া, মাজহারুল ইসলাম, গোলাম জাকারিয়া, নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরওয়ার্দী, জোরারগঞ্জ থানা যুবদলের সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক সাবেক কামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, সদস্য সচিব আবু দাউদ, স্বেচ্ছাসেবক দলের মিরসরাই উপজেলা সদস্য সচিব ফোরকান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্ল্যাহ আল নোমান, সালমান হায়দার, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ। র‌্যালী ও সমাবেশে প্রায় ১৫ হাজার নেতাকর্মীর সমাগম হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।