সহিংসতা এড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা এবং বারইয়ারহাট পৌরসভা শাখার সদ্য ঘোষিত কমিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (৩০ মার্চ) বিএনপির উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, ২৪ মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল কমিটির অনুমোদন দেয়। কমিটি একতরফা হওয়ায় পদ বঞ্চিতরা নেতাকর্মীরা বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেন।
পরে ২৬ মার্চ দু’পক্ষের কর্মসূচি ঘিরে সহিংসতা এড়াতে প্রশাসন উপজেলা চত্ত্বরে ১৪৪ ধারা জারি করেন। এরপরেও একটি গ্রুপ ১৪৪ জারি ভঙ্গ করে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। একইদিন বারইয়ারহাট পৌরসভায় মিছিলে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে জাবেদ নামে একজন নিহত হয়।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার জানান, মিরসরাইয়ে সহিংসতা এড়াতে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ৩টি ইউনিটের কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে।



মন্তব্য নেওয়া বন্ধ।