‘যারা ধানের শীষের বিরোধীতা করবে, তারা বিএনপির শত্রু বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী সরওয়ার জামাল নিজাম। শুক্রবার বিকেলে শুক্রবার বিকালে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় বিপ্লব সংহতি দিবসের র্যালী শেষে সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘তারেক রহমান আমাকে ধানের শীষ দিয়েছে। এই ধানের শীষকে অবশ্যই জয়যুক্ত করে তাঁকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করব আমরা। আমার দ্বারা বিগত দিনে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, আগামীতেও হবে না। বিগত ১৭ বছর দেশের তরুণ প্রজন্ম ভোট দিতে পরেনি, তারা এখন ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন।’
মিছিলে তাঁর সঙ্গে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির আনসার, সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারেস আহমদ হারেস, শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু তাহের প্রমুখ।



মন্তব্য নেওয়া বন্ধ।