রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু

আজ সন্ধ্যায় দেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রোজা শুরু হবে।

বুধবার (১৮ ফেব্রুয়রি) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

ফলে আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খাবেন তারা। হিসাব অনুসারে, আগামী ১৬ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হওয়ার সম্ভাবনা আছে।

এর আগে, গতকাল সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশটিতে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সৌদি আরবে বুধবার থেকে রোজা শুরু হয়েছে।

ইসলামী পঞ্জিকার নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়।

রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা মাসের শেষদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়।

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় রমজান মাস।

মন্তব্য নেওয়া বন্ধ।