চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মরিয়মনগর থেকে বেতাগি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়। এতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৫ জনকে মোট আড়াই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং একটি বলগেট জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। এ সময় রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।



মন্তব্য নেওয়া বন্ধ।