চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর বাজারে শ্বশুরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার গোডাউন গরুর বাজারে কাপ্তাই সড়কের ওপর এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় পালানোর সময় হত্যাকারী জামাইকে ধরে ফেলে উপস্থিত জনতা।
নিহত শ্বশুরের নাম বাচা সিকদার (৫৫)। তিনি উপজেলার শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ড রাজাপাড়া এলাকার কালো মিয়ার ছেলে। অন্যদিকে হত্যাকারী জামায়ের নাম মোহাম্মদ হোসেন (৪০)। তিনি উপজেলার পূর্ব সরফভাটা ৮নং ওয়ার্ড আজলা বাপের বাড়ির মোহাম্মদ হাশেমের ছেলে। নিহতের লাশ প্রায় ২ ঘন্টা ধরে সড়কে পড়ে থাকে।
পরে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ এলে তারা লাশটি উদ্ধার করে খুনি ও নিহত ব্যক্তি’র প্রতিবেদন তৈরি করে ৭টার দিকে লাশটি থানায় নিয়ে যান। এ সময় নিহতের ছোট ছেলে জানান, শুক্রবার সকালে তিনটি গরু বিক্রির জন্য গোডাউন বাজারে আসেন মার বাবা। এর মধ্যে দুটি গরু বিক্রি হয়ে যায়। আরেকটা গরু বিক্রির সময় আমার বোনের জামাই ঘাতক এসে প্রকাশ্যে হত্যা করে আমার বাবাকে। পরে দূরে পালিয়ে যায়।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার এসআই সুমন কবির মৃধা জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যাকারীকেও আইনের আওতায় আনা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।