রাঙ্গুনিয়ায় জেলেপাড়া হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জেলেপাড়া গরিব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ‘মানবিক সংগঠন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ কল্যাণ পরিষদ ওমান। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে গুনগুনিয়া বেতাগী গুলজার এ মদিনা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব মুহাম্মদ খলিলুর রহমান।

পরিষদের মহাসচিব মোহাম্মদ এমরান হোসাইন পিয়ারুরের সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা করিম উদ্দিন নূরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী শাহ্ নেছারী।

প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ করিম উদ্দিন হাসান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের উপদেষ্টা মুহাম্মদ আবুল খায়ের, উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম মহাসচিব মুহাম্মদ সেকান্দর আলম।

সংগঠনের সংশ্লিষ্ঠরা জানান, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান প্রতিষ্ঠার পর থেকে মানবিক, সামাজিক, ধর্মীয় বিভিন্ন অসহায় গরীব-মেহনতি মানুষকে সহযোগিতাসহ নানা মানব সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সকলের কাছে প্রবাসীদের সকল সদস্যদের জন্য দোয়া চাই, যাতে এই সংগঠনের মাধ্যমে ভালো কাজে আরো এগিয়ে যেতে পারেন।

মন্তব্য নেওয়া বন্ধ।