চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল পোমরা এলাকায় এক প্রবাসীর ঘরে ডাকাতির সময় স্বর্ণালংকার না পেয়ে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে ডাকাতদল।
মঙ্গলবার (২৪ জুন) গভীর রাতে প্রবাসী মো. জসিম (৪৫) ও তার স্ত্রী শাহানুর আকতার (৩৫) আহত হন।
জানা যায়, ওমানপ্রবাসী জসিম জরুরি প্রয়োজনে দেশে আসেন। ধারণা করা হচ্ছে, এই তথ্য জানতে পেরে ৮-১০ জনের একটি ডাকাতদল তার বাড়িতে হানা দেয়।
তারা মূল্যবান জিনিস না পেয়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে জসিমের এক হাতের আঙুল কেটে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, কিছু দুষ্কৃতিকারীরা জঙ্গল পোমরা একালায় এক প্রবাসীর ঘরে হানা দিয়েছে। এতে স্বামী স্ত্রী দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ করেনি প্রবাসী পরিবার।



মন্তব্য নেওয়া বন্ধ।