রাঙ্গুনিয়ায় বিয়ে বাড়ির মাইক্রোবাসের ধাক্কায় শিশু মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিয়ে বাড়িতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় কাজী তাইমিম মুহাম্মদ আরাফ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নেজামশাহ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার কাজী মুহাম্মদ এসকান্দরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আরাফ বাড়ির পাশে খেলছিল। এ সময় বিয়ে বাড়ির মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।