রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে ৪ আসামী গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত চার আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের তত্ত্বাবধানে উপজেলার বেতাগিতে অভিযান চালিয়ে ইলিয়াছ প্রকাশ টিপু, আব্দুল মাসুদ, ইসমাইল নামে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়।

একইদিন উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলেরহাট মধ্যমপাড়ার নিশ্চিন্তাপুর এলাকায়
বিশেষ অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ আয়ুবকে গ্রেফতার করা হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।