রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট’র আয়োজনে ‘ফল উৎসব’

শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের মাঝে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ‘ফল উৎসব’-এর আয়োজন করেছে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় নগরীর বায়েজিদ লিংক রোডে অবস্থিত আল বয়ান হিফ্জ ও ইয়াতীমখানায় এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এ কে এম শহিদুল্লাহ চৌধুরী, আইপিপি রোটারিয়ান এস এম মুহিবুর রহমান, সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ হাসান, রোটারিয়ান মোহাম্মদ হাসান উদ্দিন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল আল আরফাত এবং রোটারিয়ান নাজমা বেগম।

আয়োজনে উপস্থিত সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে শিশুদের হাতে নানা ধরনের মৌসুমি ফল তুলে দেন। এক আনন্দঘন পরিবেশে শিশুদের হাসিমুখই যেন ক্লাব সদস্যদের পরিশ্রমের প্রকৃত প্রতিদান হয়ে ওঠে।

ক্লাব সভাপতি রোটারিয়ান এ কে এম শহিদুল্লাহ চৌধুরী বলেন, এই শিশুদের চোখে আনন্দের ঝিলিক দেখেই আমাদের সব পরিশ্রম সার্থক হয়েছে। রোটারি কেবল সেবা নয়, এটি এক মানবিক বন্ধনের নাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট সব সময়ই সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এই ফল উৎসব ছিল ভালোবাসা, মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মন্তব্য নেওয়া বন্ধ।