রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেট’র দ্বিতীয় নিয়মিত সভা

সম্প্রতি রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেটের দ্বিতীয় নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রামের সিএমপি ক্লাবে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই সভা আয়োজিত হয়।

সভাপতি রোটারিয়ান এ কে এম শহিদুল্লাহ চৌধুরী সভার শুরুতে ক্লাবের সকল সদস্য ও অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। এরপর রোটারিয়ান মোহাম্মদ হাসান রোটারি প্রার্থনা পাঠ করেন এবং উত্তরা, ঢাকায় সম্প্রতি সংঘটিত মর্মান্তিক মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সকলে এক মিনিট নীরবতা পালন করেন।

এই সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান। তিনি তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন।

ড. আশরাফুজ্জামান, যিনি রোটারি ক্লাব অব আগ্রাবাদের সাবেক সভাপতি, তিনি রোটারিয়ানদের উদ্দেশ্যে রোটারির মানবিক দৃষ্টিভঙ্গি, সমাজকল্যাণমূলক ভূমিকা এবং পরিবেশ সুরক্ষায় ক্লাবের দায়িত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেট আয়োজিত আসন্ন বিজনেস ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট-এর ভূয়সী প্রশংসা করেন এবং চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিপি রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী। তিনি ভবিষ্যৎ প্রজন্ম ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য টেকসই ও সাহসী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। এর পাশাপাশি ব্লাড ডোনেশন জন্যে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও এরিস্টোক্রেটের সহযোগিতাই বিশ্বাবিদ্যালয়ে বিশেষ পরিকল্পনার জন্যে উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান এর প্রতি বিনীত অনুরুধ জ্ঞাপন করেন।

সভায় উপস্থিত ছিলেন—সেক্রেটারি মোহাম্মদ হাসান , আইপিপি রোটারিয়ান এস এম মুহিবুর রহমান , পিপি অ্যাডভোকেট জুবায়ের হোসেন শিবলু , পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান , পিপি রোটারিয়ান জয়নাল আবেদীন মুহুরি , পিপি রোটারিয়ান সাদমান সাইকা সেফা, ক্লাবের সম্মানিত রোটারিয়ানগণ ও অথিতিবৃন্দ।

মন্তব্য নেওয়া বন্ধ।