লংগদুতে বুনো হাতির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসী

রাঙামাটির লংগদু উপজেলায় বুনো হাতির তাণ্ডবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ি এলাকায় খাদ্যের সন্ধানে প্রায়শই লোকালয়ে নেমে আসছে হাতির পাল। ফলে ফসলের ক্ষতি হচ্ছে, পাশাপাশি ভাঙচুরের শিকার হচ্ছে ঘরবাড়ি ও জমির বিভিন্ন স্থাপনা।

গ্রামবাসীরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে হাতির এই বিচরণ আরও বেড়ে গেছে। রাতের আঁধারে কিংবা ভোরবেলায় তারা লোকালয়ে ঢুকে পড়ে এবং ধানের জমি ও ফলের বাগান নষ্ট করে চলে যায়। এ কারণে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে। তবে হাতির দল পাহাড়ি বনভূমি থেকে খাদ্য পেতে না পারায় লোকালয়ের দিকে চলে আসছে।

সংশ্লিষ্টরা করছেন, বনাঞ্চলে খাবারের সংকট ও বসতবাড়ি বৃদ্ধির কারণে হাতির আবাসস্থল সংকুচিত হয়ে পড়েছে। এতে করে মানুষ ও হাতির সংঘাত দিন দিন বাড়ছে। গ্রামবাসীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।